বাকৃবি প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০১৭ ১৩:০১

বাকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ৬ সিলেটি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বৃহত্তর সিলেটের ৬ জন স্থান পেয়েছেন।

২২ নভেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত ২১১ সদস্যের বাকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত ৬ সিলেটিরা হলেন, তামবীর আহমদ সহ সভাপতি পদে, আপ্যায়ন সম্পাদক পদে মাহবুবুর রহমান অপু, ক্রীড়া সম্পাদক পদে দ্বীপুজ্জল কর, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নাবেদ মাহমুদ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রূপক চন্দ্র দাশ ও সহ সম্পাদক পদে বিপুল কান্তি দেব।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর সবুজ কাজীকে সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিলো। সেই ৮ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিল সিলেটের ছেলে ফয়সাল আহমদ সোহান।

নবনির্বাচিত সদস্যরা জানান তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবেন। কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

আপনার মন্তব্য

আলোচিত