১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:২৮
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট নগরীতে এ র্যালি করা হয়। র্যালি পূর্ববর্তী বেলা ১টায় লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল পদ্ধতি এখন মানুষের হাতের নাগালে। এটা সরকারের আন্তরিক প্রচেষ্টা ও উন্নয়নে ধারাবাহিকতা।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কর্মক্ষেত্রে এখন ডিজিটালাইজেশালন পদ্ধতি চালু রয়েছে, যা শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যকে সহজলভ্য করেছে এবং সময় বাঁচিয়েছে। আাইসিটির ব্যবস্থাপনা দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য