১৪ ডিসেম্বর, ২০১৭ ১৭:১২
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে ইউনিভার্সিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য