০৯ জানুয়ারি, ২০১৮ ১৯:১২
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য সপ্তাহ ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বন্দর বাজারস্থ রংমহল টাওয়ার ক্যাম্পাসের ৭ম তলায় সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান সাজানো থাকবে নানা আয়োজনে।
প্রতিদিনের আয়োজনে থাকছে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী। বিকেল ৪টায় চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পক্ষ থেকে বন্ধু-পরিজনসহ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার মন্তব্য