২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৯
ঐতিহ্যবাহী এমসি কলেজ রোভার স্কাউটের এক বছর মেয়াদী নতুন ক্রু-কাউন্সিল কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এমসি কলেজ রোভার স্কাউটের নতুন সভাপতি সাজিদুল ইসলাম ভূঁইয়া ও সহসভাপতি শিপন সূত্রধর, রাশেদুল ইসলাম ও পার্বতী তালুকদার।
১৮ ফেব্রুয়ারি এক বছর মেয়াদী ক্রু-কাউন্সিলের কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক উডব্যাজার আব্দুল খালেক, সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শাম্মী খানম শিরিন।
২০১৮ সালের কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সহ-সম্পাদক বেল্লাল হোসেন বাপ্পি, কোষাধ্যক্ষ হিমেল আহমদ, ডেন সংরক্ষক আরিফুল ইসলাম, সহ-ডেন সংরক্ষক রিপা বেগম, সাংস্কৃতিক সম্পাদক রাবেয়া আক্তার টুম্পা, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজল শুক্ল বৈদ্য, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান তালুকদার রাব্বি, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুল কাওসার, ক্রীড়া সম্পাদক আলী হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মাহমুদা খাতুন, প্রচার সম্পাদক এফতেখারুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাহতাব উদ্দিন, রেকর্ড সংরক্ষক রাইমা আক্তার এবং সদস্যরা হলেন নাজমা বেগম, ডলি তালুকদার, মহসীন আলম, জাহাঙ্গীর আলম, শওকত হোসেন ও ফজলে রাব্বি তুহিন।
প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের মহাতাঁবু জলসায় ক্রু-কাউন্সিল'১৭ সভাপতি ও সিনিয়র রোভার মেট আশরাফুল ইসলাম ও সহসভাপতি শাম্মী খানম শিরীন বিদায় গ্রহণ করেন।
আপনার মন্তব্য