২০ মার্চ, ২০১৮ ২৩:৪০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজারের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন 'মৌলভীবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের।
নবগঠিত কমিটির সভাপতি ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির সাহান এবং সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ দেব রায় অমিয়।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে সুজন খান, সহ সভাপতি কাওসারুল ইসলাম ও অশোক কুমার সিংহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জসিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, কোষাধ্যক্ষ মনতোষ দে বাধন, সহ কোষাধ্যক্ষ আদিল আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ ইমতিয়াজ কামাল, সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার লাকী,ছাত্রী বিষয়ক সম্পাদক মেহের নূর ইসলাম, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বেগম, প্রচার সম্পাদক সৌমিক দত্ত এবং সহ প্রচার সম্পাদক পদে এমরান উদ্দিন।
আপনার মন্তব্য