২০ মার্চ, ২০১৮ ২৩:৫৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এসময় গোলাগুলি হয় বলেও জানায় পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রলীগ কর্মী এসএম আব্দুল্লা রনিকে সিলেট ওসামানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রণি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। এছাড়া আহত হয়েছেন ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তারিক ও শাবি ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।
আপনার মন্তব্য