সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০১৮ ১৮:১১

মৎস্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমিষের চাহিদা পূরণ সম্ভব: সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্যচাষ, ফাংশনাল ফিডের ব্যবহার এবং সামুদ্রিক দূষণের প্রভাব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিকৃবি’র ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, আমিষের চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে অধিক হারে মাছ চাষ করতে হবে।

মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউরেসের পরিচালক প্রফেসর ড. এ. এফ. এম. সাইফুল ইসলাম।

সেমিনারে মাৎস্যচাষ বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন এর পিএইচডি গবেষণা এবং মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহকারী  প্রফেসর মো. জাকিউল ইসলামের এমএস গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করা হয়।

এ সময় আলোচকবৃন্দ সমুদ্রের দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত