২২ মার্চ, ২০১৮ ১৫:৫৯
বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জন করায় নগরীতে আনন্দ শোভাযাত্রা করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।
বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে নগরীর চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে কলেজে এসে তা শেষ হয়।
শোভাযাত্রা শেষে হাসপাতালে মিষ্টি বিতরণ কর্মসূচিও পালন করা হয়। এদিকে বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১১টায় উইমেন্স মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক, ছাত্রীরা সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ডের ব্যানার, ফেস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি চৌহাট্টা পয়েন্টে এসে অবস্থান কর্মসূচি পালন করে আবার শোভাযাত্রা সহকারে কলেজে গিয়ে শেষ হয়। এ সময় চিকিৎসক ও ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শোভাযাত্রা শেষে বেলা ১২টায় মেডিকেল কলেজ ও হাসপাতালে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ মতিন, এমডি ডা. শাহ মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক লে.কর্নেল ডা. সৈয়দ মো. আবতাহী, প্রফেসর ডা. এম আজির উদ্দিন আহমদ, প্রফেসর ডা. আমজাদ হোসেন, প্রফেসর ডা. এম মোশারফ হোসেন, প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, প্রফেসর ডা. এম এ সালাম, প্রফেসর ডা. মো. সাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ফেরদৌস হোসেন, ডা. আল মুহাইমিন, সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, ডা. সাইফুল ইসলাম, ডা. জিয়া উদ্দিন আব্বাসী, কনসালটেন্ট ডা. হিমাংশু শেখর দাস. ডা.আজাদুর রহমান, ডা. মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ নিলীমা মজিদ, ইন্সট্রাকটর রুজি বেগমসহ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের ছাত্রীবৃন্দ।
আপনার মন্তব্য