সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৮ ১৭:১৭

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সিকৃবিতে আনন্দ শোভাযাত্রা

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও শিক্ষায় যুগান্তকারী সাফল্য অর্জনের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন সিকৃবির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রায় আরো অংশ নেন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, 'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে।' তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম উঠবে। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়-মধ্য আয়ের দেশ। এ অর্জন আত্মমর্যাদার, অহংকারের, গৌরবের। তাই তো দেশ এখন আনন্দের বন্যায় ভাসছে। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে উৎসব করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার।

আপনার মন্তব্য

আলোচিত