সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০১৮ ১৮:৫৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ওয়ার্কশপ এন্ড ট্রেনিং অন অ্যাকাউন্টিং সফটওয়্যার’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১০টায় এ কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন কম্পিউটার লজিক ল্যাব এর সিইও তপন ফৌজদার।

কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমের সূচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. তাহের বিল্লাল খলিফা, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের মেজর অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স শিক্ষার্থীরা এই কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। এতে টালি এবং ফ্যাকচুরা সফটওয়্যার সংক্রান্ত কার্যাবলী পূর্ণাঙ্গভাবে শেখানো হবে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) পর্যন্ত এ কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য

আলোচিত