এনইইউবি প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৯ ১৯:৩৩

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন বিষয়ক সেমিনার

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) ‘ল স্টুডেন্ট ফোরামের’ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘Revisiting the subordinate civil judiciary in Bangladesh: Colonial practice intact?’ বিষয়ের উপর সকাল ১১ টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের সহকারী জেলা দায়রা জজ মো. ফরিদুজ্জামন।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাঈম আলীমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, এনইইউবি আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, প্রভাষক গোলাম ফারুক রাসেল ও প্রভাষক মোঃ  আবু সাঈদ মুন্না।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীগন এই সেমিনারে অংশগ্রহণ করেন।

কি-নোট স্পীকার মো. ফরিদ্জ্জুামান আলোচ্য বিষয়ের উপর চাকুরী ক্ষেত্রে তার বাস্তব অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান সেমিনারে উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সিনিয়র আইনজীবী ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম আইন বিষয়ের উপর অত্যন্ত প্রয়োজনীয় এ বিষয়টি উপস্থাপনের জন্য মো. ফরিদুজ্জামানকে ধন্যবাদ জানান এবং এই সেমিনার থেকে আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীগন অনেক উপকৃত হবেন বলে উল্লেখ করেন।

এনইইউবি আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈম আলীমুল হায়দার কি-নোট স্পিকার মোঃ ফরিদুজ্জামান, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত