০৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৩
ফেসবুকে নিজের আবেদনময়ী কিছু ছবি দিয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘ওহ, আই অ্যাম ৪৪, এন্ড আই লুক সো হট’।
তার নতুন এসব ছবি নজর কেড়েছে ভক্তদের। এমন আবেদনময়ী ছবি দেওয়ায় অনেকে সমালোচনা করতে পারেন উল্লেখ করে তাদের খোঁচা দিতেও ভুল করেননি এই নায়িকা।
ছবির সাথে দেওয়া পোস্টে স্বস্তিকা লিখেন- ‘যাই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়েসেও লজ্জা হলো না। আরে মশাই যারা কচি তে নির্লজ্জ তারা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওই ভাবেই ঘাট এ যাবে, মরতে কেন হটাৎ ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো ?! মহা ঝামেলা।’
তিনি আরও লিখেন- ‘কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমায় জোকার বলল। আমি আজকাল এদের ট্রল বলে সম্মান দিতে চাইনা। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায়না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।
যাইহোক। আমার গোল গাল কমছে, তার জন্য ডায়েট, পরিশ্রম সবই চলছে, শনিবার সকাল সকাল এত শরীর সচেতন জুস খেলাম, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।’
আপনার মন্তব্য