সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৫

হাসপাতালে ভর্তি নচিকেতা

হৃদযন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ওপার বাংলার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে বুকে অস্বস্তি অনুভব করার পর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি টানা সংগীত অনুষ্ঠানের কারণে ৬১ বছর বয়সী এই গায়কের ওপর শারীরিক চাপ পড়ছিল। শনিবার রাত ২টার দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে তাকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা শনাক্ত হয়ে দ্রুত স্টেন্ট বসানো হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত