২৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:১৭
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।
গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ । মিজানুর রহমানের কথায় এই গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো বিষয়টি গ্রন্থনা ও সার্বিক তত্ত্বাবধানে ছি চিত্রনায়ক হেলাল খান।
তারেক রহমানের দেশে উপলক্ষ্যে রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা বিরাজ করছে, এই গানটির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনেও এর বিশেষ প্রতিফলন দেখা যাবে বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
আপনার মন্তব্য