২৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৬
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্র নায়িকা পরীমনি।
বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তারেক রহমান।
এই বক্তব্যের প্রসংসা করে এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানান, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে। পুরো বক্তব্যে চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরীমনি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
সেই বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।’
তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য