২১ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৮
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ধ্বংসস্তূপে এখনো ২৫ জনের মতো আটকে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে মহারাষ্ট্রের ভিওয়ান্দি শহরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে ২০ জনকে উদ্ধার করেন স্থানীয়রা।
এছাড়া ১১ জনকে উদ্ধার করেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বিষয়ক (এনডিএফআর) কর্মীরা। এনডিএফআর ছাড়াও ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
জানা গেছে, ওই ভবনটি ৪০ বছরের পুরনো। বিধ্বস্ত হওয়ার সময় সেখানে ২০টি পরিবার ছিল।
আপনার মন্তব্য