আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২ ১২:১১

আফ্রিকার ৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

আফ্রিকার ৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হওয়া দেশি ৩টি হচ্ছে ইথিওপিয়া, মালি ও গিনি।

শনিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’ এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গিনি আর মালিতে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকিৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাইডেন-হ্যারিস প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন।

তবে ওয়াশিংটনে ওই তিন দেশের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আপনার মন্তব্য

আলোচিত