২৬ ফেব্রুয়ারি , ২০২২ ১৫:৫৪
ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে রাশিয়ার ভদকা সরিয়ে ফেলছে কানাডার মদের দোকানগুলো।
রুশ সামরিক অভিযানের তৃতীয় দিন শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সড়কে দুই পক্ষের লড়াইয়ের মধ্যে এমন খবর দিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, ম্যানিটোবা ও নিউফাউন্ডল্যান্ডের মদের দোকান সংশ্লিষ্টরা রাশিয়ার স্পিরিটজাতীয় পণ্য সরিয়ে ফেলার কথা জানিয়েছেন।
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও কর্তৃপক্ষ মদ নিয়ন্ত্রণ বোর্ডকে রাশিয়ার সব পণ্য সরানোর নির্দেশ দিয়েছে।
রাশিয়ায় উৎপাদিত সব পণ্য সরানো হবে অন্টারিওর ৬৭৯টি দোকান থেকে।
২০২১ সালে রাশিয়া থেকে ৪৮ লাখ কানাডীয় ডলার মূল্যের অ্যালকোহলজাতীয় পানীয় আমদানি করে কানাডা। এর আগের বছর দেশটি রাশিয়া থেকে ৬৩ লাখ কানাডীয় ডলার সমমূল্যের অ্যালকোহল আমদানি করেছিল।
কানাডার পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে সবচেয়ে জনপ্রিয় মদজাতীয় পণ্যের মধ্যে ভদকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আপনার মন্তব্য