আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২২ ১৩:৫২

ইউক্রেনের সুমিতে বিমান হামলা, শিশুসহ নিহত ১০

ইউক্রেনের সুমি শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি বলেন, সোমবার রাতে সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শিশুসহ ১০ জনের বেশি নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ভিডিও শেয়ার করা ফেসবুক পোস্টে ঝিভিৎস্কি লেখেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনোই ক্ষমা করব না।’

তবে বিবিসি বলছে, তারা স্বতন্ত্রভাবে ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত