সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০২২ ০০:২৯

১২ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। ।

মঙ্গলবার দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৪৮টি রাশিয়ান বিমান, ৮০টি হেলিকপ্টার, ৩০৩টি ট্যাংক, ১ হাজার ৩৬টি সাঁজোয়া যান, ১২০টি কামান, ৫৬টি রকেট লঞ্চার সিস্টেম ও ২৭টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

এদিকে গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে হতাহতের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, অভিযান শুরুর পর এ পর্যন্ত ৪৯৮ রুশ সেনা নিহত ও ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ২০ লাখ মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত