০৮ জুন, ২০২২ ২০:৪৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে এখন কোনো ধরনের বৈঠক সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
এর কারণ হিসেবে পেসকভ বলেন, আলোচনা প্রক্রিয়া থেকে কিয়েভ নিজেকে বের করে নিয়েছে বলেই দুই প্রেসিডন্টের মধ্যে এখন বৈঠক সম্ভব নয়। খবর তাসের।
বুধবার ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। সেটি হচ্ছে— সর্বোচ্চ পর্যায়ের যে কোনো বৈঠক ফলপ্রসূ এবং ভালোভাবে প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, আমরা জানি, ইউক্রেন নিজেকে আলোচনার টেবিল থেকে সরিয়ে নিয়েছে। ফলে এ ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠক নিয়ে কথা বলার কিছু নেই।
এদিকে বুধবার আঙ্কারায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার পর পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হতে পারে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে বেলারুশ ও তুরস্কে মস্কো-কিয়েভ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এসব বৈঠকে কোনো ফল আসেনি।
আপনার মন্তব্য