অর্থ জালিয়াতি আর কর ফাকি দেয়ার অভিযোগে স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা আজ আদালতে হাজিরা দেবেন।
তিনি হবেন দেশটির রাজপরিবারের প্রথম সদস্য যিনি কোন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। খবর বিবিসির।
৫০ বছর বয়সী এই রাজকন্যা স্প্যানিশ রাজা ফিলিপের বোন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামীকে কর ফাকি ও অর্থ জালিয়াতিতে সহায়তা করেছেন।
পুরো বিষয়টিতে স্পেনের রাজপরিবার ব্যাপক বিব্রত অবস্থায় পড়েছে।
রাজকন্যার স্বামী ইনাকি উরদাগারিন ৫৫ লাখ ইউরো সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আর রাজকন্যা ডাচেস অফ পালমা তাতে সহযোগিতা করেছেন তদন্তের পর এমনটাই বলা হচ্ছে।
রাজকন্যা সেই কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন।
তারা দুজনেই কর ফাকি দিতে নিজেদের আয় সম্পর্কিত তথ্য লুকিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
দোষী সাব্যস্ত হলে তার ৮ বছরের জেল হতে পারে।
রাজকন্যা ক্রিস্টিনা অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন।
এসব অভিযোগ ওঠার পর রাজা ফিলিপ তার বোনের রাজকীয় টাইটেল বাতিল করেছেন।
তবে তারপরও তিনি দেশটির রাজ সিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন।
৮ ব্যবসায়ীর দখলে জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি, তদন্ত প্রতিবেদন ডিসি অফিসে
IT Lab Solutions Ltd.
আপনার মন্তব্য