১৭ জুলাই, ২০২৬ ২০:১৬
সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ডা. সাবরিনা হোসেন। প্রতিদিনই নিজের বিভিন্ন কর্মকান্ডের ছবি ও ভিডিও ফেসবুকে দিয়ে থাকেন তিনি।
সম্প্রতি সিলেটে বেড়াতে এসেছিলেন ডা. সাবরিনা। ঘুরে গেছেন হযরত শাহজালাল (রহ.) মাজার।
শাহজালাল (রহ.) মাজার ঘুরে যাওয়ার কিছু ছবি যুক্ত করে শুক্রবার ফেসবুকে এই মাজার ও সিলেট সম্পর্কে নিজের অনুভুতি প্রকাশ করেন সাবরিনা।
এক পোস্টে তিনি লিখেন- ‘মাজারে গিয়ে দোয়া করলে কবুল হবে কখনও এই বাসনায় মাজারে যাইনি! কারণ, মৃত্যুর সঙ্গে সঙ্গেই মানুষের আমল বা ভালো কাজ করার দরজা বন্ধ হয়ে যায় (সাদকায়ে জারিয়া ব্যাতীত)। এত কোলাহল, হুড়োহুড়ির মাঝে দোয়া করার চাইতে নিজের সিজদায় চুপিসারে প্রার্থনা করে নিজ মনোবাসনা পেশ করা বেশি উত্তম মনে হয়’।
‘মাজারে মানত করাটাও অনুচিত কারন আল্লাহ’র সাথে শর্ত চলে না’ উল্লেখ করে সাবরিনা লিখেন, ‘তারপরও আমি এবং আমরা সবাই হযরত শাহজালাল (রাহ) দরগায় যাই ! একজন পরহেজগার মানুষ যিনি এখানে ইবাদত করেছেন, ধর্ম প্রচার করেছেন, অনেকের কষ্ট লাঘব করেছেন - এখানেই তার কবর এটা ভাবলেই একটি পবিত্র অনুভূতি সমগ্র মনকে আচ্ছন্ন করে!’
তিনি লিখেন, ‘শতাব্দীর পর শতাব্দী-অগণিত মানুষের অফুরন্ত আবেগ, অবরুদ্ধ কান্না, আশানিরাশার আর্জি এখানকার প্রাচীন প্রাচীরে, খিলানে, কপাটে মিশে আছে! এখানকার বাতাসে কান পাতলে যেন কত শত প্রার্থনা, আকুতি, মিনতির ফিসফিসানি শোনা যায় ! অপার্থিব এক অনুভূতি!’
তাকে বারবার সিলেট টানে উল্লেখ করে সাবরিনা আরও লিখেন, ‘বহু মানুষের গমগম তারপরও কী ভীষণ প্রশান্তি! কিছু অনুভূতির কোন ব্যাখ্যা বা যুক্তি হয় না!
তাই বারবার সিলেট আমাকে টানে! সবাইকেই!’
আপনার মন্তব্য