ওয়েব ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৬ ০৯:৪৫

চাদেঁর বুকে গ্রাম !

চন্দ্রকথা, চাঁদের হাসি, চাঁদের হাট রূপকথার এসব কল্পকথা ছাড়িয়ে এবার সত্যিই তৈরি হচ্ছে ‘চন্দ্রগ্রাম’। আর মাত্র ১৫ বছর বাদে চাঁদে গড়ে উঠবে গ্রাম, যেখানে মানুষের বসতি হবে।

জ্যোতির্বিদদের বুদ্ধিমত্তা ও রোবোটিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে ২০৩০ সাল নাগাদ চাঁদের গ্রামে বসবাস শুরু করতে পারবে মানুষ। একদল বিজ্ঞানী এই ভবিষ্যদ্বাণী করেছেন।

সম্প্রতি নেদারল্যান্ডসে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) চাঁদে গ্রাম গড়ে তোলার বিষয়ে ‘মুন ২০২০-২০৩০ : অ্যা নিউ এরা অব কো-অর্ডিনেটেড হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশন’ শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করে। চাঁদে মহাকাশযানের সাহায্যে রোবট পাঠানো হবে। এসব রোবট মানুষের বসবাস উপযোগী বাড়ি নির্মাণ করবে। তারপর সেখানে মানুষ পাঠানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত