ইন্টার‍ন্যাশনাল ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৬ ২২:৩৪

‘প্যান্টবিহীন’ দিবস!

এতদিন চাপা ছিল এক দিবস, কিন্তু এবার প্রকাশ হয়ে গেল বিচিত্র এক দিবসের। লন্ডনবাসী উদযাপন করেছে তেমনই এক দিবস; ‘নো প্যান্টস ডে’ বা ‘প্যান্ট বিহীন’ দিবস। এটা কাল্পনিক কোনো ব্যাপার না। সত্যি সত্যি লন্ডনবাসী এটা সমর্থন করে এবং দায়িত্ব নিয়ে পালনও করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাশাবেল জানিয়েছে, ‘দ্যা নো প্যান্টস সাবওয়ে রাইড’ বা প্যান্ট না পরে ভূগর্ভস্থ ট্রেনে চলাচল করার এই রীতি চালু হয়েছিল ২০০২ সালে যুক্তরাষ্ট্রে।

এ রীতি চালু করেছিল ‘ইম্প্রুভ এভরিহোয়ার’ নামের একটি দল। এই দলটির কাজ হচ্ছে, পাবলিক প্লেসে গিয়ে সবার সামনে বোকামি বা ছ্যাবলামি জাতীয় কোনো জিনিস ঘটা করে উদযাপন করা।  

গত রবিবারের পরিস্থিতি, লন্ডনের আন্ডার গ্রাউন্ডে ট্রেনে করে যাতায়াত করছে ভদ্রবেশী মানুষ যাদের অনেকের পরনেই স্যুট-টাই কিংবা চমৎকার জামা-গেঞ্জি। কিন্তু এটা শুধু শরীরের উপরের অংশে। নিচের অংশ উলঙ্গ, শুধুমাত্র হাফ প্যান্ট কিংবা আন্ডার প্যান্ট পরা। কিন্তু পায়ে জুতো মোজা ঠিকই রয়েছে। যুক্তরাজ্যের অনলাইন ভিত্তিক সংবাদপত্র দ্যা মিরর জানিয়েছে, রবিবার তীব্র শীত উপেক্ষা করে লন্ডনবাসী উদযাপন করেছে প্যান্ট বিহীন দিবস।

আপনার মন্তব্য

আলোচিত