সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ মে, ২০১৬ ১১:২১

ধর্ষণ করে খুনের হুমকি প্রিয়াঙ্কাকে

কংগ্রেসের এক জাতীয় মুখপাত্রকে মারাত্মক হুমকি দেয়া হল টুইটারে। নির্ভয়াকে যেভাবে‌ ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই রকম হাল তারও করা হবে বলে হুমকি দেয়া হয়েছে প্রিয়াঙ্কা চতুর্বেদী নামে ওই কংগ্রেস নেত্রীকে।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। সেই লেখা একটি ইংরেজি ওয়েবসাইট প্রকাশও করেছে। সেখান থেকেই জানা জানা গেছে টুইটারে ওই মারাত্মক হুমকির কথা।

প্রিয়াঙ্কা লিখেছেন, আমাকে গত সন্ধ্যায় টুইটারে একজন হুমকি দিয়েছেন যে নির্ভয়ার মতো করে ধর্ষণ ও খুন করা হবে আমাকে।

কংগ্রেস নেত্রী লিখেছেন, টেলিভিশনে এক বিতর্কে বিজেপির এ জন মুখপাত্র আমাকে থামানোর জন্য যে আপত্তিকর কটাক্ষ করছিলেন, সেই কথাগুলো তুলে ধরেছিলাম বলে আমাকে এই হুমকি দেয়া হয়েছে।

প্রিয়াঙ্কা চতুর্বেদীর এই অভিযোগে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর রাজনৈতিক শিবিরে। কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে নির্ভয়ার মতো ধর্ষণ ও খুন করা হবে বলে হুমকি দেয়া সত্ত্বেও কেউ এখনও গ্রেফতার কেন হয়নি, সে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রিয়াঙ্কার অভিযোগ, এই প্রথম বার নয়, বার বারই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপমানজনক মন্তব্য সহ্য করতে হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত