সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০২৬ ১৩:২০

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১০ হাজার থেকে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাজধানী কারাকাসের কাছে প্রথমে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

এ ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আল-জাজিরা।

জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং আরও ৭০০ জন আহত হয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গণমাধ্যমকে সর্বশেষ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তবে মার্কিন সরকারের একটি বিজ্ঞান সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে- শক্তিশারী এই ভূমিকম্পে ১০,০০০ থেকে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রদ্রিগেজ বলেন, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহতের সংখ্যা ৭০০ জনে দাঁড়িয়েছে।

ভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, হাজার হাজার প্রাণহানির শঙ্কাভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, হাজার হাজার প্রাণহানির শঙ্কা
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরও জানান, দেশটির লা গুয়াইরা শহরে ইতোমধ্যেই ডজন খানেক ভবন ধসে পড়েছে। পুরো পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে একে একটি ভয়াবহ বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন তিনি।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন ও ভবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলার ‘এল নাসিওনাল’ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, জনগণকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার এবং বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা অনুধাবন করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মানুষের উচিত বড় গাছপালা, ভবন এবং অন্যান্য স্থাপনা থেকে দূরে থাকা। বাইরে বেরিয়ে আসুন, শান্তভাবে বাইরে অপেক্ষা করুন।

আপনার মন্তব্য

আলোচিত