সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ মার্চ, ২০১৮ ২২:৪৬

বহিষ্কৃত ২৩ কূটনীতিকের নামের তালিকা পেয়েছে রাশিয়া

বহিষ্কৃত ২৩ রুশ কূটনীতিকের নামের তালিকা লন্ডন মস্কোর কাছে হস্তান্তর করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাকারোভা রোশিয়া’২৪ চ্যানেলে ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে একথা জানান।

তিনি বলেন, ‘আজ, রাশিয়ার কাছে যে নামের তালিকা হস্তান্তর করা হয়েছে তা আমরা হাতে পেয়েছি। তারা রুশ কূটনীতিক। এদের মধ্যে সামরিক কূটনীতিকও রয়েছেন। এই ২৩ কূটনীতিককে সাতদিনের মধ্যে যুক্তরাজ্য ছাড়তে বলা হয়েছে।’

উল্লেখ্য, গত ৩০ বছরে একসঙ্গে এতসংখ্যক কূটনীতিককে একযোগে বহিষ্কারের ঘটনা এটাই প্রথম।

জাখারোভা জানান, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের এমন পদক্ষেপের যথাযথ জবাব দেবে মস্কো। এতে কর্মকর্তারা পাল্টা পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালিসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চে থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। দলত্যাগের পর সাবেক রুশ গুপ্তচর স্ট্রিপাল যুক্তরাজ্যে বসাবাস করছেন। মেডিক্যাল পরীক্ষায় স্ক্রিপাল ও তার মেয়েকে নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে জানা যায়।

৭০ ও ৮০’র দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন নোভিচক সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করে। যেগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট বলে বিবেচিত হয়। ওই ঘটনার পর মে তার দেশে নার্ভ এজেন্ট ব্যবহারের ধৃষ্টতা দেখানোর ব্যাখ্যা দিতে রাশিয়াকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত