১৮ মার্চ, ২০১৮ ১৬:২৮
রাশিয়ার ভাগ্য নির্ধারনে চলছে ভোট গ্রহণ। চতুর্থবারের জন্য ভ্লাদিমির পুতিনকেই রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে কি দেখতে চায় রাশিয়া ? জানা যাবে রবিবার রাতের মধ্যেই।
শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত থেকে শুরু হয়েছে পূর্ব রাশিয়ার ভোট গ্রহণ। সময়ের পার্থক্যের জন্য প্রায় ৯ ঘন্টা পর ভোট শুরু হয় মস্কোতে।
পুতিন সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পৃথিবীর অন্যতম পরাশক্তি দেশটির এইবার প্রেসিডেন্ট নির্বাচনে। এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম বিরোধী মুখ প্রোগ্রেস পার্টির আলেক্সেই নাভালনি।
এইবছর জিতলে এটি হবে পুতিনের চতুর্থ দফা। প্রথম ও দ্বিতীয় দফায় ২০০০ থেকে ২০০৮। মাঝখানে দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট পদে বসিয়ে নিজে প্রধানমন্ত্রী পদে ছিলেন। তারপর ২০১২ থেকে আবার প্রেসিডেন্ট পদেই রয়েছেন পুতিন।
আপনার মন্তব্য