সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ ১২:৪৯

সৌদি প্রেস এজেন্সির সাথে বাসস এর সমঝোতা স্মারক সই

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’(SPA) এর সাথে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থার পক্ষে স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও সৌদি প্রেস এজেন্সির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন সংস্থাটির সভাপতি আবদুল্লাহ বিন ফাহাদ আল হোসাইন।

বুধবার (২৪ জুলাই) সৌদি আরবের রিয়াদে সৌদি প্রেস এজেন্সির প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে তথ্য সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সৌদি আরব সফর করে। এসময় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মো. নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক, দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর দূতাবাসের হলরুমে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকে কাছে এই সমঝোতা স্মারকের বিস্তারিত তুলে ধরেন তথ্য সচিব আবদুল মালেক ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।


আপনার মন্তব্য

আলোচিত