সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৯ ০২:৪৮

নেদারল্যান্ডসেও ছুরি হামলা, কয়েকজন আহত

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে কয়েকজনের আহতের ঘটনার পর একই কায়দায় নেদারল্যান্ডসেও হামলা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) নেদারল্যান্ডসের শহর হেগের শপিং স্ট্রিটে স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, একটি ডিপার্টমেন্টাল স্টোরে এই হামলা হয়। এই ঘটনায় পুলিশ ৫০ বছরের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে।

ব্ল্যাক ফ্রাইডের জন্য ওই ষ্টোরে ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল। সেই সময়ই অতর্কিতভাবে হামলা করে ওই দুর্বৃত্ত। প্রাথমিক অবস্থায় আক্রমণের কারণ জানা যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত