বিশ্ব হাত ধোয়া দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ওসমানী মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ নানা আয়োজনে দিবসটি পালন করবে।
বিশ্ব হাত ধোয়া দিবসের ইতিহাস ঘেঁটে দেখা যায়, সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোর্চা ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হ্যান্ডওয়াশিং’ সর্ব প্রথম ২০০৮ সালের ১৫ অক্টোবর হাত ধোয়া দিবসটি পালন করে।
আপনার মন্তব্য