সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ০১:১৭

প্রস্তাবিত শিক্ষা আইনে প্রশ্নপত্র ফাঁস করলে জেল-জরিমানা

প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিব্রত সরকার শেষ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করছে। এ লক্ষ্যে তারা জনগণের মতামত চেয়েছে।

প্রশ্নপত্র ফাঁস করলে চার বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা; প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদকাল হবে দুই বছর; অষ্টম শ্রেণী পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা-এমন অনেক বিধানসংবলিত একটি প্রস্তাবিত শিক্ষা আইনের ব্যাপারে জনগণের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ জন্য আইনের একটি খসড়া বুধবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর পর্যন্ত মতামত দেওয়া যাবে।

প্রস্তাবিত এ আইনে প্রাক-প্রাথমিক শিক্ষা হবে শিশুদের চার থেকে ছয় বছর পর্যন্ত অর্থাৎ দুই বছর মেয়াদী। আর প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স হবে ছয় বছর। প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিক স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

এ ছাড়াও প্রস্তাবিত আইনে প্রশ্নপত্র ফাঁস করলে ৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এও জানা গেছে, শিক্ষানীতির আলোকে এই আইনে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের কথা বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত