৩০ অক্টোবর, ২০১৫ ২৩:১৩
অবশেষে আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বেপরোয়া গাড়ির গতিতে চারজন গুরুতর আহত হওয়ার ঘটনার ১৮ দিন পর এ মামলা হল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাদী হয়ে ওই থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩২।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
গত ২০ অক্টোবর আদালতের এক রিটের শুনানিতে ১৪ দিনের মধ্যে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের এ রিট দায়েরের ১০ দিন পর গুলশান থানায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করলো।
১২ অক্টোবর বিকেলে গুলশানের ৭৪ নম্বর সড়কে ফারিজ রহমানের গাড়ির ধাক্কায় দুই রিকশাচালকসহ চারজন আহত হন।
আপনার মন্তব্য