সিলেটটুডে ডেস্ক

০১ নভেম্বর, ২০১৫ ১৮:০৪

আরজেএসসিতে ‘বনপা’র নামের ছাড়পত্র লাভ

দেশের অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন 'বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন (বনপা)' জয়েন্ট স্টক কোম্পানীতে নামের ছাড়পত্র পেয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত বিষয় নিশ্চিত করে রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানী (আরজেএসসি)। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বনপা'র নাম সংযুক্ত করে।

এদিকে আরজেএসসিতে নামের ছাড়পত্র পাওয়ায় একে প্রাথমিক বিজয় উল্লেখ করে সংগঠনের সাধারণ সম্পাদক 'নিউজ বিষেরবাঁশী' সম্পাদক সুভাষ সাহা বলেন, এটা বনপা'র প্রাথমিক বিজয়। এজন্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, এর মাধ্যমে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল। এই অর্জন সকলের পরিশ্রমের ফসল।

আপনার মন্তব্য

আলোচিত