০৩ নভেম্বর, ২০১৫ ১৬:৩০
বাংলাদেশে একের পর পর ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে একের পর এক ব্লগার-প্রকাশক হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচার দাবি করেছেন তিনি।
আজ এক বিবৃতিতে বান কি মুন এ দাবি জানান জাতিসংঘের মহাসচিব। একসঙ্গে সকল হ্যাকাণ্ডের পুর্ণ তদন্তের দাবি জানান মুন।
উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশে উগ্রবাদীদের হাতে ৫ জন ব্লগার ও একজন প্রকাশক খুন হন। সর্বশেষ গত শনিবার নিজ প্রকাশনা প্রতিষ্ঠানে হত্যা করা হয় ফয়সল আরেফিদন দিপনকে। এরআগে অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ, নিলয় নীল খুন হন। তারআগে ২০১৩ সালে হত্যা করা হয় ব্লগার রাজীব হায়দারকে।
আপনার মন্তব্য