সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০২১ ১২:৪১

১২ জুন পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতীকী ছবি

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি জুন মাসের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ঈদ যাত্রার কারণে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এটা মাথায় রেখে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। তবে করে উচ্চ-মাধ্যমিক ও মাধ্যমিক খোলার বিষয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। করোনা স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।”

এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগের ঘোষণা অনুযায়ী আগামী ২৯ মে পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।

করোনা ভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

আপনার মন্তব্য

আলোচিত