২৬ মে, ২০২১ ২০:২৭
করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (২৬ মে) নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনো স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।’
তিনি বলেন, ‘জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তাই সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
আপনার মন্তব্য