সিলেটটুডে ডেস্ক:

২৬ মে, ২০২১ ২৩:১৫

সহিংসতার মামলায় ৯ দিনের রিমান্ডে বাবুনগরীর প্রেস সচিব

হাটহাজারী থানায় তাণ্ডবের দুই মামলায় হেফাজতের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে একটিতে পাঁচ দিন ও অপরটিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২১ মে রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদকও ছিলেন। ফারুকী হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফী 'হত্যা'সহ হাটহাজারীতে সহিংসতার মামলায় আসামি।

আপনার মন্তব্য

আলোচিত