স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০২১ ১৩:০৩

শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এর আগে প্রথম দুই ম্যাচে টস জেতার পাশাপাশি ম্যাচও জিতেছিল টাইগাররা।

বিরূপ আবহাওয়ার কারণে টসের সময় পিছিয়ে দেওয়া হয় বেশ কয়েক মিনিট। সাবধানতাবশত মিরপুর শেরে বাংলার উইকেট ঢেকেও দেওয়া হয়।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হয়েছে ইতিহাসও। এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। যে মিশনে শুক্রবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচটা জিতলে লঙ্কানদের প্রথমবার হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। সঙ্গে আইসিসি সুপার লিগে গুরুত্বপূর্ণ আরও ১০ পয়েন্ট যোগ করা যাবে।

এই লক্ষ্যগুলোর কথা মাথাই রেখেই মাঠে নামতে যাচ্ছে সুপার লিগের টেবিলে শীর্ষ থাকা বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কাও চায় অন্তত ১০ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে।

সিরিজের প্রথম ম্যাচটি ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে নেয় স্বাগতিকেরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), ওয়ান্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো এবং দুশ্মান্থা চামিরা।

আপনার মন্তব্য

আলোচিত