০৩ জুন, ২০২১ ০২:২৬
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে নিজের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ জুন) মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে এই পদে কর্মরত ছিলেন ওয়াহিদা আক্তার। তিনি এখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।
আপনার মন্তব্য