সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০২১ ২৩:৩৩

যুক্তরাষ্ট্র পুনরায় বাংলাদেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে

যুক্তরাষ্ট্র পুনরায় বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবেলায় ৮৪ মিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে। যার মধ্যে আজকের দেয়া স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও রোগীদের শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণের যন্ত্র অক্সিমিটার রয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার তাদের দেশের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশী জনগণের জীবন রক্ষায় ও জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে সহায়তা করতে এবং কোভিড-১৯এর বিস্তার রোধে জরুরি চিকিৎসা সরঞ্জামের সাম্প্রতিকতম সরবরাহটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ এই সহায়তার মধ্যদিয়ে শুধু কোভিড ১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের মোট স্বাস্থ্য সহায়তার পরিমাণ ৮৪ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্লআর. মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক-আমেরিকামি. তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব-ইআরডি কবির আহমেদ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি)-এর লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. মো. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান উপস্থিত ছিলেন।

জরুরি চিকিৎসা সরঞ্জামের মধ্যে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবীসহ অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ রোগীর শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণ করার যন্ত্র অক্সিমিটার রয়েছে। এই যন্ত্র ব্যবহার করে কোভিড আক্রান্ত রোগীদের শরীরের অক্সিজেনের মাত্রা সহজেই নিরূপণ করা যাবে। ফলে তাদেরকে দ্রুত উপযুক্ত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

রাষ্ট্রদূত মিলার বলেছেন, ‘বিগত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।বর্তমান সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের সাথে থেকে এই মহামারি মোকাবেলায় লড়াই চালিয়ে যাব।’

এরআগে, গত ৩ জুন, হোয়াইটহাউজ এই মাসের মধ্যে বিশ্বব্যাপী ৮০মিলিয়ন আমেরিকান ভ্যাকসিন ডোজ সরবরাহের অংশ হিসেবে বাংলাদেশকে সরাসরি ভ্যাকসিনের ডোজ সরবরাহের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল।এরমধ্যে এশিয়ার জন্য বরাদ্দকৃত ৭মিলিয়ন ডোজ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত