সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০২১ ১৪:১৩

নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে পরীমনির মামলা

ফেসবুক পোস্টে ও সংবাদ সম্মেলন করে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনার একদিন পর এ ঘটনায় মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (১৪ জুন) সকালে সাভার মডেল থানায় তিনি এই মামলা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদকে। তিনি উত্তরা বোট ক্লাবের সদস্য। এতে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় যে নামটি তিনি উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন তুহিন। এই তুহিন আবার অমি নামেও পরিচিত। আর তিনিই গত বুধার রাতে পরীমনিকে কাজের কথা বলে আশুলিয়ার বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। বাকি চার আসামি অজ্ঞাতনামা।

পুলিশ–সংশ্লিষ্ট সূত্র বলছে, সকালে পরীমনি লিখিত অভিযোগ জমা দেন। পরীমনির অভিযোগটি রেকর্ড করা হয়েছে।

পরীমনির সাভার থানায় মামলার দায়ের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা খুদে বার্তায় জানান, তার বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা বলেন, ‘আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।’

আপনার মন্তব্য

আলোচিত