সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২১ ১২:২৩

হেফাজত নেতা আজহারুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৫ জুন) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, হেফাজত নেতা আজহারুল ইসলামকে আজ ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে।

আজহারুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত