সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৫ ২২:৫১

শেষ দেখা করতে কারাগারে মুজাহিদের পরিবার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওয়েটিং রুমে প্রবেশ করেছে।

শনিবার রাত পৌনে ১০টার দিকে কয়েকটি গাড়িতে করে পরিবারের সদস্যরা কারাগারের সামনে এসে পৌঁছে। কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন মুজাহিদের পরিবারের ৮ সদস্য। আরো বেশকিছু সদস্য কারাগারে আসবেন বলে জানানো হয়েছে।

জানা গেছে, সাকার পরিবার কারাগার থেকে বের হলেই মুজাহিদের পরিবার প্রবেশ করবে। এটিই তাদের শেষ দেখা।

এর আগে রাত সোয়া ৮টার দিকে টেলিফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের ডাকে কারা কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত