২২ নভেম্বর, ২০১৫ ০১:১৬
একইসাথে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ফাঁসি কার্যকরের পর রোববার মধ্যরাতে শাহবাগ থেকে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইমরান সরকার বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, সকল প্রতিকূলতা অতিক্রম করে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য।
ইমরান বলেন, আজ বাঙালি জাতির একটি মহেন্দ্রক্ষণ। একই দিনে দুই ফাঁসির রায় কার্যকর হলো। আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ৩০ লক্ষ্য শহীদদের। একইসঙ্গে শহীদ জননী জাহানারা ইমামকেও স্মরণ করছি। যিনি আমাদের প্রেরণার উৎস। এছাড়া গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর এপর্যন্ত খুন হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানান ইমরান।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ফাঁসি কার্যকরের পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, ফাঁসি কার্যকরের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হলো। সকল আইনী প্রক্রিয়া মেনেই ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য