সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০২১ ১১:১৮

শাশুড়ি-পুত্রবধূসহ ৩ জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘর ইউনিয়নের খামারপাড়া এলাকার এক বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, ‘বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।’

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পরে বিস্তারিত জানানো যাবে।

আপনার মন্তব্য

আলোচিত