০১ নভেম্বর, ২০২১ ১৫:২৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের মূল কমিটিতে (আর পি ও) অনুযায়ী নারীদের ৩৩ শতাংশ অন্তর্ভুক্তিকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার (১ নভেম্বর) সকালে আব্দুর জহুর চত্বরে উপজেলা অপরাজিতা প্রকল্পের আওতায় নারী ফোরামের উদ্যোগে মানববন্ধনে ধারণাপত্র পেশ করেন অপরাজিতা নারীনেত্রী মল্লিকা খাতুন ও কামরুন নেছা চৌধুরী।
মানববন্ধন শেষে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টি নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান করেন অপরাজিতা নারীনেত্রীগণ।
এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক ও তাহিরপুর উপজেলার প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী, উপজেলা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক শামছুল হুদা, উপজেলা অপরাজিতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য