০৩ নভেম্বর, ২০২১ ১৩:৪৭
কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় ১৮ আসামির মধ্যে ১৭ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি সেনের আদালতে নেয়া হয় আসামিদের।
এসময় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে প্রত্যেকের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একজন শিশু হওয়ায় তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়নি।
প্রসঙ্গত, ১৩ অক্টোবর কোরআন অবমাননার জেরে কুমিল্লার ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুই দিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আপনার মন্তব্য